নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ মে ২০২৬ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে পৌরশহরের লাল বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিটির অফিসের সামনে এসে শেষ হয়।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ অদুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ভুইঁয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমীক ইউনিয়নের উপদেষ্টা মোঃ সাত্তার মিয়া,সিনিয়র-সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ রাশেদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন,দপ্তর সম্পাদক মোঃ রহিজ ভুইয়া,প্রচার সম্পাদক মোঃ জহির মিয়া,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুর রহমান সহ আরও অনেকে।
বক্তারা বলেন,পহেলা মে বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।