Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

রওনক ইসলাম   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাইক দুর্ঘটনায় মো: জিসান মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালে উপজেলার আমোদাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে,মোটরসাইকেল কিনে না দেওয়ায় সপ্তাহ ধরে ঘরে ভাত খায়নি জিসান,বাধ্য হয়ে প্রবাসী পিতা সুমন মিয়া মোটরসাইকেল কিনে দেন। তিনি দুবাই প্রবাসী। ১৫ বছর বয়সী ছেলে জিসান সবেমাত্র কৈশোরে পা দিয়েছেন। জিসান বায়না ধরেছে তাকে মোটরসাইকেল কিনে না দিলে ঘরে ভাত খাবে না। সুমন মিয়া সহ সবাই তাকে বুঝানোর চেষ্টা করে মোটরসাইকেল চালানোর সময় তার হয়নি।

কিন্তু ছেলে জিসান মানতে নারাজ। সুমন মিয়া ভাবলো একটাই সন্তান, আর কোন সন্তান সন্ততি নেই। তাই বাধ্য হয়ে ছেলের শখ মেটাতে মোটরসাইকেল কিনে দেন। এর এক সপ্তাহ পরেই এই নতুন মোটরসাইকেল চালানো শিখতে গিয়েই আজ বিকেলে মর্মান্তিক দূর্ঘটনায় জিসান না ফেরার দেশে চলে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, নিহত জিসান উপজেলার আজমপুর গ্রামের মো: সুমন মিয়ার পুত্র। আজ রোববার বিকাল ৫টায় আখাউড়া-চম্পকনগর সড়কের আমোদাবাদ এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কায় খেয়ে বাইক দুর্ঘটনায় পতিত হয় জিসান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ