Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ১

  |   শুক্রবার, ১৫ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ১

মো:সাইফুল ইসলাম: আখাউড়ায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে কাউছার মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে আলী হোসেন (২৫) নামে অপর এক যুবক । আজ শুক্রবার সন্ধ্যায় আখাউড়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেলসহ আরোহীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া বাইপাস সড়কের দক্ষিন পাশে কাদির মিয়ার বাড়ি বরাবর কাউছার মিয়া ও আলী হোসেন নামে দুই বন্ধু ঈদ উপলক্ষ্যে আড্ডা মারছিল। এ অবস্থায় পিছন থেকে একটি মোটারসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে গুরুত্বর আহত হয় কাউছার ও আলী হোসেন। পরে আহত এই দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কাউছার মিয়াকে মৃত ঘোষনা করে। আহত আলী হোসেনকে আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। নিহত কাউছার হবিগঞ্জ জেলার সুজন গ্রামের সরাজ মিয়ার পুত্র। আখাউড়া রেলস্টেশনে অজি মিয়ার দোকানে শ্রমিকের কাজ করতো কাউছার। আখাউড়া মসজিদপাড়ায় ছিল তার অস্থায়ী বসবাস। আহত আলী হোসেন আখাউড়া মসজিদপাড়ার কানু মিয়ার পুত্র।
আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন কাউছারের লাশ উদ্ধার হয়েছে। মোটরসাইকেল আরোহী আখাউড়া রামধননগর গ্রামের বাহার মিয়ার পুত্র রাজু মিয়া (১৭)কে আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ