| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে আখাউড়া মুক্তদিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আখাউড়া মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মোমবাতি প্রজ্জলন আনুষ্ঠানিক উদ্ভোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আখাউড়া শাখার আহ্বায়ক তাহমিনা আক্তার রেইনা,
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,মুক্তিযোদ্ধা আখাউড়া শাখার সাবেক কমান্ডার জামসেদ শাহ আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ নিজামী প্রমূখ,
মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতবৃন্দ সহ স্থানীয় রাজ নীতিবিদরা অংশ গ্রহন করে।