Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ম্যাজিস্ট্রেট দেখে অর্ধেকে কমে গেল লেবুর দাম, ৬ ব্যবসায়ীকে জরিমানা

আহমেদ সামি   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ম্যাজিস্ট্রেট দেখে অর্ধেকে কমে গেল লেবুর দাম, ৬ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এসময় ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে লেবু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।রোববার (০৩ মার্চ) দুপুরে উপজেলার পৌরশহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এসময় মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির কারণে ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলার বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি । এসময় আখাউড়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

বাজারে আসা ফুরকান নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১শ টাকা হালি লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা,কিন্তু যখন স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করেন তারা। পুরো রমজান যেন এভাবে মাজার পর্যবেক্ষণ হয় সেই দাবী রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার পর্যবেক্ষণ এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ