Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই কালে আটক ২

রওনক ইসলাম   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই কালে আটক ২

আখাউড়ায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।বুধবার(৬ নভেম্বর)আখাউড়া উপজেলার মনিয়ন্দ বিজিবি ক্যাম্প সংলগ্ন কুচিয়ামুড়ি এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কসবা উপজেলার অনন্তপুর গ্রামের শেখ হানিছ মিয়ার ছেলে শেখ ধন মিয়া প্রকাশ রনি (২২) এবং একই উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামের রমজান পাঠানের ছেলে ইমন পাঠান প্রকাশ নিরব (২২)।

ইজিবাইক চালক ইয়ামিন জানান, ওই দুই যুবক যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরিয়ে কুচিয়ামুড়ি কবরস্থানের কাছে নির্জন স্থানে নিয়ে আসে। এসময় ওই যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ইজিবাইক চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ওই দুজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, আটককৃতরা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ