শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া রেল স্টেশন এলাকায় গাঁজা সেবন ৮ মাদকসেবির কারাদণ্ড

মো:সাইফুল ইসলাম   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া রেল স্টেশন এলাকায় গাঁজা সেবন ৮ মাদকসেবির কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ৮ মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আখাউড়া রেলস্টেশন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো: ফয়সল উদ্দিন। এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে প্রত্যেককে সাত দিনের করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদন্ড প্রাপ্তরা হল মো: হৃদয় (১৯), এনামুল হক (২৫), আসিফ (৬০) এরশাদ মিয়া (৪৩), আকবর মিয়া (৪০), মো: হিরা (৩০), মনির হোসেন (২৫) ও নজরুল ইসলাম (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো:নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে আখাউড়া রেলস্টেশনের উত্তর পানির টাংকির নিচে অভিযান পরিচালনা করে গাঁজার পুড়িয়াসহ সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মাদক সেবন করায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ৩৬(৫) ধারায় ০৮ জনের প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ