Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় র‌্যাবের অভিযানে ২১০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় র‌্যাবের অভিযানে ২১০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২১০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর সদস্যরা।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো:আসাদুল ইসলাম (২৬)।শনিবার দুপুরে সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল মিডিয়া অফিসার র‌্যাব-৯ এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে ২১০০ ইয়াবাসহ আসামিকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত আলামত সহ তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ