Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় র‍্যাবের অভিযানে ট্রেনের টিকেটসহ আটক ৪

  |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় র‍্যাবের অভিযানে ট্রেনের টিকেটসহ আটক ৪

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে র‍্যাবের অভিযানে বিভিন্ন ট্রেনের ১১১ টি টিকেটসহ ৪ টিকিট কালোবাজারিকে আটক করেছে র‍্যাব ১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্প।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১১টি বিভিন্ন ট্রেনের টিকেট ও ৮৫০০ টিকেট বিক্রির টাকাসহ তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দুবলা গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃমিলন মিয়া,কুমিল্লা জেলার কোতুয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে মোঃ মজিবুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে মোঃস্বপন খলিফা ও আখাউড়া থানার রুপনগর গ্রামের বায়েক মিয়ার ছেলে মোঃপারভেজ মিয়া।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের প্রেস রিলিজ থেকে জানা যায়,
র‍্যাব-১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,আখাউড়া রেল স্টেশন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘ দিন যাবত ট্রেনের টিকেট কালোবাজারী করে বিক্রয় করে আসছে।এ তথ্যর সত্যতা যাচাইয়ের জন্য ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে ভৈরব ক্যাম্পের কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার(১৯ নভেম্বর)রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন ট্রেনের ১১১ টি ট্রেনের টিকেট ও ৮৫০০ টিকেট বিক্রির টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ২৩ হাজার পাঁচশত টাকা।আসামীদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ