Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় র‍্যাব – ১৪ এর অভিযানে স্বামী -স্ত্রী আটক।

  |   শুক্রবার, ১০ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় র‍্যাব – ১৪ এর অভিযানে স্বামী -স্ত্রী আটক।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‌্যাব – ১৪ ভৈরব ক্যাম্প এর পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও স্কফ সিরাপ সহ  ৩ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা ও হীরাপুর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বড়কুড়িপাইকার মৃত আবু তাহেরের ছেলে ইব্রাহীম খলিল (২৮), তার স্ত্রী মোছাঃ শারমিন বেগম (২৭) ও হীরাপুর গ্রামের রোকন উদ্দিনের ছেলে মোঃ ইকবাল (২৮)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় কুড়িপাইকার ইব্রাহীমের বাড়িতে তল্লাশি করে ৮০ বোতল কফসিরাপ ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক ইব্রাহীম খলিল ও  মোছাঃ শারমিন বেগম তারা দূজন সম্পর্কে স্বামী স্ত্রী ।

অপরদিকে একই দিনে অভিযান চালিয়ে হীরাপুর থেকে মো. ইকবাল নামে একজনকে ২৫ বোতল কফসিরাপ ও ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।  তাদের সবাইকে আখাউড়া থানায় সোপর্দ করে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ