| মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট | ৮১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকার ঘোষিত লকডাউন না মানায় গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালতে ১২ জনকে জরিমানা করা হয়েছে।

পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম।এসময় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার আখাউড়া উপজেলার সড়ক বাজারে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি)ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সরকার ঘোষিত কঠোর লক-ডাউন বাস্তবায়নে স্বাস্থ্য বিধি বিষয়ে বিষয়ে সচেতন করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি লংঘন ও অযথা বাজারে ঘোরাঘুরি করার কারণে ১২ জনকে সংক্রামক নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ এর ধারায় ১২ জনকে ৩৮০০ টাকা জরিমানা করা হয়।
করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃসাইফুল ইসলাম।