Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় লকডাউন না মানায় জরিমানা ও কারাদন্ড

  |   শুক্রবার, ০২ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় লকডাউন না মানায় জরিমানা ও কারাদন্ড

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে মাঠে তৎপর ছিল উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনী।এ সময় লকডাউন অমান্য করায় ৩৯ জনকে জরিমানা এবং ৩জনকে কারাদন্ড দেওয়া হয়।

আজ শুক্রবার (২রা)জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট যৌথ ভাবে অভিযান পরিচালনা করে।এই সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘুরাফেরা,কাগজ পত্রবিহীন গাড়ী চালানো,মাস্ক পরিধান না করায় অনেক কে প্রশাসনের জবাবদিহিতায় পরতে হয়েছে।তাদের কাউকে আবার জরিমানা গুনতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্ব আখাউড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় লকডাউন বাস্তবায়নে এই সব অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩৯ জনকে ২৩০০০টাকা জরিমানা ও ৩ জনের কাছ থেকে ৪ বোতল ইস্কোপ জাতীয় মাদক পাওয়ায় প্রত্যেক কে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।কারাদন্ড প্রাপ্তরা হলেন-মো:মাসুদুর রহমান ওয়াসিম(৩৬) মো:আকসার মিয়া(৩০) ও মো:শিপন মিয়া(২২) তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডার বাসিন্দা।তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে যৌথভাবে পুলিশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে লকডাউনের বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৩৯ জনকে জরিমান ও কারাদন্ড দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ