Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় লাল সবুজ সংঘের শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় লাল সবুজ সংঘের শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য বিতরণ

আখাউড়ায় সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম, শিশুখাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সংঘের আয়োজনে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, সাংবাদিক আশীষ সাহা, সুবাষ চন্দ্র কর্মকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংঠনের দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আইমান ও সিনিয়র সদস্য কামরুজ্জামান রাকিব সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংগঠনটি গত ১৩ বছর সারাদেশে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি ও সুবিধাবঞ্চিচ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।

তিনি আরো জানান, তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। এছাড়াও তাঁরা শিশুদের জন্য শিশু খাদ্য গুড়া দুধ বিতরণ করেন।

বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু জানান, লাল-সবুজ উন্নয়ম সংঘের এ আয়োজন সত্যিই ব্যতিক্রম। সংগটনটি সারাদেশেই এ কার্যক্রম পরিচালনা করে। রাধানগর স্কুলে এসে তারা শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ