Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় শত বছর পূর্তীতে রেলওয়ে স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

  |   সোমবার, ১৮ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শত বছর পূর্তীতে রেলওয়ে স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বিশেষ প্রতিনিধি: ঈদ উপলক্ষ্যে দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিল তারা। স্কুল জীবনের সোনালী দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাদের সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তারা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো তিনগুলো। বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরজুড়ে গতকাল শনিবার বসেছিল স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় আখাউড়ার প্রাক্তন শিক্ষার্থীদের এআরএস এলামনাই এ্যাসোসিয়েশন নামে ফেসবুক গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।সকাল ১১টায় দিনব্যাপী এই মিলনমেলা শুরু হয়। স্কুলের

সাবেক শিক্ষার্থীদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রকিব খান খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলনমেলায় সাবেক শিক্ষার্থীরা স্মৃতির সাগরে ঢেউ তুলে। আবেগের উচ্ছ্বাসে সবাই হয়ে উঠে চির সবুজ ও চির প্রাণবন্ত মানুষ। স্কুলের সবুজ চত্বরে উপচে পড়েছিল আবেগ আর উচ্ছ্বাসের মাতাল ঢেউ। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকালেও এই মিলনমেলার পরিবেশ ছিল প্রাণবন্ত ও তারুণ্যের উচ্ছ্বলতায় পরিপুর্ণ।ঈদ উপলক্ষ্যে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের যুববিষয়ক উপদেষ্ঠা মো: রেজাউল ইসলাম ভুইয়া, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব খোরশেদ আলম, ল্যাফ: কর্নেল ফজলে নোমান, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ ভুইয়া বাদল, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, সিলেট এমসি কলেজের অধ্যাপক মোসাদ্দেক খান, সরকারী কর্মকর্তা নজরুল ইসলাম সোহাগ, বিএসটিআইয়ের উপ-পরিচালক এএসএম ফয়সাল,আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা এনএস কবির পলাশ, নুর আলম সিদ্দিকী, রাজিব ভুইয়া, মাজহারুল হক সবুজ, বোরহান উদ্দিন বেগ, মির্জা মারুফ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক শিক্ষার্থী হাফিজুর রহমান ও এইচ এম মশিউর রহমান বাপ্পি।
পরে বিকাল ৫টায় র‌্যাফেল ড্র এর মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তী ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ