Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

  |   শুক্রবার, ২২ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: আখাউড়ায় তিতাস নদী থেকে রাব্বি (১০) নামে নিখোঁজ এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টায় আখাউড়া পুরাতন রেলস্টেশনের পিছনে তিতাসনদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত ২০ জুন বুধবার তিতাস নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাব্বি। আখাউড়া রাধানগর গ্রামের ইফতেখার হোসেন ওরফে উজ্জ্বল মিয়ার পুত্র এই রাব্বি।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন বলেন, গত ২০ জুন আখাউড়া তিতাস নদীর ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নামে রাব্বি। পরে আর তাকে খোজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। পরে আজ শুক্রবার দুপুরে স্থানীয়রা আখাউড়া রেলজংশনের পুরাতন স্টেশনের পিছনে রফিক মিয়ার বাড়ির কাছে তিতাস নদীতে রাব্বির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শিশু রাব্বির মৃত্যুতে তার রাধানগরস্থ বাড়িতে শোকের মাতম চলছে। কান্নার রোল পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ