Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিচারের দাবিতে স্কুল শিক্ষার্থীদের ক্লাশ বর্জন বিক্ষোভ ও মানববন্ধন ।

  |   বুধবার, ১০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিচারের দাবিতে স্কুল শিক্ষার্থীদের ক্লাশ বর্জন বিক্ষোভ ও মানববন্ধন ।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দেবগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সহকারি ইংরেজি শিক্ষক শামসুল ইসলাম (পলাশ) কে গতকাল বিকালে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

অভিযোক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে আজ বুধবার সকালে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আখাউড়া-কসবা সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে।

জানা গেছে, আখাউড়া পৌরশহরের দেবগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার স্কুলের সপ্তম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র ক্লাস নেয় সহকারি শিক্ষক শামসুল ইসলাম পলাশ। ওই শিক্ষক ক্লাসে একই বেঞ্চে বসা দুই ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় শিক্ষার্থী চিৎকার করার ভয় দেখালে ওই শিক্ষক দ্রুত কক্ষ ছেড়ে চলে যান। পরে ওই শিক্ষার্থীরা বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। পরক্ষণে বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের বিচারের দাবিতে মিছিল স্লোগান দিতে থাকে।

এসময় অভিযুক্ত শিক্ষক শামসুল ইসলাম পলাশকে বিদ্যালয়ের দ্বি-তলা ভবনে প্রধান শিক্ষকের কার্যলয়ে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। এসময় বিক্ষোব্দ এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমানের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবি করেন।

এ ঘটনার খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামীর উপস্হিতিতে   অভিযুক্ত শিক্ষক শামসুল ইসলাম (পলাশ) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আখাউড়া থানা পুলিশ।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর জানান,বিষয়টি এখন আদালতের ব্যপার তবে আমরা তার বিরুদ্ধে  বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছি।

এব্যাপারে আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ নিজামী বলেন আমরা ইতিমধ্যেই অভিযোক্ত শিক্ষককে গ্রেফতার করেছি।এবং যথাযথ আইনি পক্রিয়ার মাধ্যমে অভিযোক্ত কে আদালতে পাঠানো হচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা বলেন, এ ধরণের ঘটনা ক্ষমার যোগ্য নয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ