Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সড়ক দুর্ঘটনারোধে সিএনজি চালকদের প্রশিক্ষন।

  |   সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সড়ক দুর্ঘটনারোধে সিএনজি চালকদের প্রশিক্ষন।

আখাউড়া প্রতিনিধি#

আখাউড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৬দিন ব্যাপী সিএনজি চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সাইদ। প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।

আজ সোমবার সকাল ১০টায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক ট্রাফিক পুলিশ পরির্দশক আহমদ নুর ও আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন।

উদ্বোধনী সভায় চালকদের বাধ্যতামূলক লাইসেন্স গ্রহন ও সকলকে সড়ক চলাচলে ট্রাফিক আইন মেনে চলতে গুরুত্বপুর্ণ আলোচনা হয়।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানান, আজ থেকে ৬ দিন ব্যাপী আখাউড়ার ১৫০ জন সিএনজি চালিত অটোরিক্সা চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনারোধে তাদেরকে এই প্রশিক্ষনের আয়োজন করেছে উপজেলা পরিষদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ