Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সন্তানদের অবহেলায় মৃত্যুর প্রহর গুনছে মানুষ গড়ার কারিগড় ইয়াছিন মাষ্টার।

  |   বুধবার, ১২ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সন্তানদের অবহেলায় মৃত্যুর প্রহর গুনছে মানুষ গড়ার কারিগড় ইয়াছিন মাষ্টার।
বিশেষ প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্তানদের অযত্ন অবহেলায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে মানুষ গড়ার কারিগড় ইয়াছিন মাষ্টার (৬৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও পল্লী চিকিৎসক।
পাকা ঘরবাড়ি ধানের জমি পেনশনের সব টাকা কৌশলে নিজেদের নামে লিখে নিয়ে চলে যায় তার তিন ছেলে মো:সোহেল মিয়া (৪০) মো:সাহিল মিয়া (৩৮) ও মো:রাসেল মিয়া (৩৬) নামে তিন পাষন্ড সন্তান

 এ অবস্থায় তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছেন তার সাথে থাকা তার এক মাত্র পুত্র বধু মোছা: মিনা বেগম।তার গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামে।

তার পুত্র বধু ও প্রতিবেশীরা জানায় ইয়াছিন মাষ্টারের তিন ছেলে কিন্তু মেয়ে নেই স্ত্রী মারা গেছে অনেক আগেই। তিন পুত্র সন্তানের কথা ভেবে বিয়ে করেননি তিনি। ছেলেদের লালন পালন করে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করেছেন। ছেলেরা বিয়েও করেছে অবসর গ্রহনের পর ছেলেরা কৌশলে বাড়ি ঘর জমি ও পেনশনের টাকা নিজেদের নামে লিখে নিয়ে যায়।

পরে ব্রেইন স্টোক করে ইয়াছিন মাষ্টার অসুস্থ হয়ে পড়লে ছেলেরা চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করে।চিকিৎসার জন্য সম্পতি ফিরত চাইলে তারা তাকে ফেলে বাড়ি থেকে চলে যায়।

স্থানীয় ইউপি মেম্বার আ:আউয়াল জানান তিনি বিগত আট বছর দরে অসুস্থ হয়ে বিছানায় পরে আছেন তার প্রবাসী সন্তানরা তার কোন খবর নিচ্ছেননা বরং তারা সকল সম্পতি নিজেদের নামে লিখিয়ে বাড়ি থেকে চলেগেছে।

বিনা চিকিৎসায় ইয়াছিন মাষ্টার এখন মৃত্যুর সাথে লড়াই করে চলছেন। তার শরীরের মাংসে পোকা ধরেছে কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেননা তার সাথে থাকা এক মাত্র পু্ত্র বধু মিনা বেগম।তাই তিনি শশুরকে বাঁচাতে তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যর আবেদন জানিয়েছেন।

সাহায্যের জন্য ইয়াছিন মাষ্টারের পুত্রবধু মিনা বেগমের সাথে যোগাযোগের ফোন বা বিকাশ নম্বর – ০১৭৪২৫১৯০০৭।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ