Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সাংবাদিকের বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সাংবাদিকের বাড়িতে চুরি

কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পালের বাড়িতে চুরি হয়েছে। চোরের দল দোতলা ভবনের বারান্দার গ্রিল ভেঙ্গে ল্যাপটপ,দুটি ক্যামেরা ও দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

মঙ্গলবার রাতে জেলার আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার গভীর রাতে দোতলার একটি কক্ষের বারান্দার গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ কর।পরে তারা ঘরে থাকা সমস্ত মালামাল প্রথমে তছনছ করে পরে সংবাদপত্রের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ,দুটি ক্যামেরা ও দুটি দামি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিষ চুরি করে নিয়ে যায়।বুধবার সকালে চুরির ঘটনা তাদের নজরে আসে।

সাংবাদিক বিশ্বজিৎ পাল জানান,ল্যাপটপের ব্যাগ থেকে পাসপোর্ট, পত্রিকাসহ কাগজপত্র রেখে যাওয়ায় ঘটনাটি আমার কাছে পরিকল্পিত বলে মনে হচ্ছে।

এ দিকে,ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ২৪ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করতে আখাউড়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে পুলিশ মাঠে কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ