Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণসহ শীর্ষ চোরাচালানী আটক…

  |   শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণসহ শীর্ষ চোরাচালানী আটক…

মো:সাইফুল ইসলাম#

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। আজ শুক্রবার বিকালে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় দুইটি স্বর্ণের ভারসহ আরিফুল ইসলাম (২৭) নামে এক স্বর্ণ চোরাচালানী আটক করছে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, আখাউড়া ফকিরমুড়া বিজিবির একটি টহলদল স্থানীয় হীরাপুর ঈদগাহ মাঠ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৫ ভরি স্বর্ণের দুইটি ভারসহ আরিফকে আটক করে। আটককৃত স্বর্ণের মূল্য ধরা হয়েছে ১২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া তার নিকট থেকে একটি বাইসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আরিফ আখাউড়া দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
আখাউড়া ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েক দেলোয়ার হোসেন বলেন,আটককৃত আরিফ বিজিবিকে জানিয়েছে সে এ নিয়ে অবৈধ ভাবে চারবার ভারতে স্বর্ণ পাচার করেছে। বাহার নামে ভারতের এক চোরাচালানী সিন্ডিকেটের প্রধানকে সীমান্তের অবৈধ পথে স্বর্ণ পাঠায়। আরিফকে সন্ধ্যায় আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

খোজ নিয়ে আরো জানাগেছে, দীর্ঘদিন ধরে একটি চোরাচালানী সিন্ডিকেট আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার করলেও এবারই প্রথম স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ