Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় স্বাধীনতা যুদ্ধের মর্টার শেল উদ্ধার

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় স্বাধীনতা যুদ্ধের মর্টার শেল উদ্ধার

আখাউড়া প্রতিনিধি

১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল আখাউড়ায় উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌরশহরের দূর্গাপুর গ্রাম
থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

বর্তমানে মর্টার শেলটি পুলিশ পাহারায় দূর্গাপুর গ্রামেই গর্তের মধ্যে রাখা আছে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের মধ্য পাড়া মো. সোহরাব মিয়ার বাড়িতে নতুন একটি বাড়ি নির্মাণের জন্য শনিবার সকাল থেকে  মাটি খোঁড়ার কাজ করছিলেন।

এক পর্যায়ে দুপুরে  পরিত্যক্ত মর্টার শেলটির দেখা মেলে এসময় তা দেখতে উৎসুক জনতার ভিড় জমায়।
ঘটনা জানতে পেরে পুলিশ প্রশাসন  ও ২৫ বিজিবি কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।

১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা মো. আবুল হাসেম মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একটি বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার এক পর্যায়ে মর্টার শেলটি শ্রমিকরা দেখতে পায়।

ধারণা করা হচ্ছে, শেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না। বর্তমানে মর্টার শেলটি পুলিশ পাহারায় ঘটনাস্থলেই রাখা হয়েছে। তবে সেখানে উৎসুক জনতার ভিড় রয়েছে।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মাটির অনেক নিচ থেকে উদ্ধার হয়েছে।

এলাকাবাসীর ধারণা, ১৯৭১ বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় মর্টার শেলটি সেখানে রাখা হয়। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হবে। তারা আসলেই জানা যাবে মর্টার শেলটি সক্রিয় কিনা। তবে বর্তমানে মর্টার শেল পুলিশের বিশেষ পাহারায় রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ