Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় হয়রানীমুক্ত বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত।

  |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় হয়রানীমুক্ত বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোহাম্মদ আবীর#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এর পর গ্রাহক সেবার মান উন্নয়নে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউপি মেম্বারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার রেইনা উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ শাহ আল জাবের ডেপুটি জেনারেল ম্যানেজার আখাউড়া জোনাল অফিস।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গ্রাহকদের সকল সমস্যার কথা আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আহমেদ শাহ আল জাবের অবহিত হন।
ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ শাহ আল জাবের গ্রাহকদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ করতে হবে,নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, দালালদের কাছে না গিয়ে সরাসরি অফিসে এসে সেবা গ্রহণের বিষয়ে গ্রাহকদের অনুরোধ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জনাব তাহমিনা আক্তার রেইনা বলেন বর্তমান সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা যে কোন সমস্যায় স্থানীয় দালালদের  ধারস্থ না হয়ে সরাসরি ডেপুটি ম্যানেজারের অফিসে চলে আসবেন অথবা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে চলে আসবেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন মনিরুজ্জামান এনফর্সমেন্ট অর্ডিনেটর আখাউড়া জোনাল অফিস,একে এম ওমর ফারুক, ভারপ্রাপ্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ