Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় হিন্দু বাড়িতে হামলার ঘটনা পরিদর্শনে ইউএনও …

  |   শুক্রবার, ০৮ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় হিন্দু বাড়িতে হামলার ঘটনা পরিদর্শনে ইউএনও …

বিশেষ প্রতিনিধি: আখাউড়া বড় বাজার হিন্দু বাড়িতে হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ শুক্রবার রাত ৯টায় ঘটনাস্থল পরির্দশন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। তবে ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
জানাগেছে, রাত ৯টায় অজিত দাসের বাড়ি পরির্দশন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দাসের পরিবারসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
ঘটনাস্থল পরির্দশন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেছেন, ঘটনাস্থলে সরকারী ভূমি রয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন।
উল্লেখ্য বড় বাজারের শামছু মিয়ার সঙ্গে অজিত দাসের সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। আজ শুক্রবার অজিত দাস তার নিজ জায়গায় ঘর তুলতে যান। এ সময় তিনি শামছু মিয়াকে বিষয়টি অবগত করেন। ঠিক জায়গায় ঘর তুলা হচ্ছে বলে শামছু মিয়া সায়ও দেন। বেলা ১টার দিকে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল অজিত দাসের বাড়িতে হামলা করে। তারা ঘর তুলতে বাধা দেয়ার পাশাপাশি একটি ঘর ভেঙ্গে ফেলেন। এ সময় বাড়ির নারী-পুরুষসহ এগিয়ে আসাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ