Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় হুইল চেয়ার পেয়ে আপ্লুত প্রতিবন্ধীরা

রওনক ইসলাম   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় হুইল চেয়ার পেয়ে আপ্লুত প্রতিবন্ধীরা

জন্ম থেকেই হাঁটতে অক্ষম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকা দেবগ্রামের অটো চালক শাহীনের ছেলে মোঃ নীরব (১৪)। ভাড়ায় অটো চালিয়ে উপার্জন করা টাকা দিয়ে কোনো রকমে সংসার চালান নীরবের বাবা শাহীন। নুন আনতে পানতা ফুরায়। সংসারের এ অবস্থায় ছেলেকে একটা হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য হয়নি তার। আজকে হুইল চেয়ার পেয়ে আনন্দে আপ্লুত বাবা ছোলে।

শুধু নীরব নয়, তার মত হাঁটাচলা করতে অক্ষম ও দরিদ্র এমন আরও তিনজন পেয়েছে হুইল চেয়ার ও দুইজন পেয়েছে ট্রাই সাইকেল।এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা এই স্লোগানে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় আখাউড়া পৌর শহরের কলেজপাড়া এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অপ্টোমেট্টিস্ট মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন আখাউড়া প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আল-আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ও মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ এ এইচ মামুন ভুইঁয়া, অডিওমেট্রিস্ট মোজাম্মেল হক ও আখাউড়া প্রত্যাশী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সভাপতি মোঃ বিল্লাল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ