Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতাকে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

নিজস্ব প্রতিনিধি   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতাকে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

অস্ট্রেলিয়া প্রবাসী ও বিএনপি নেতা মো. মোজাম্মেল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার পরিবারের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে এই হুমকি দিচ্ছে। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ এ ঘটনা ঘটে।

মো. মোজাম্মেল হক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাংগাইল গ্রামের বাসিন্দা এবং মৃত নরুল হকের ছেলে। তিনি গত ৬ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

প্রবাসীর স্ত্রী অভিযোগ করেন, প্রায় সময় অপরিচিত নম্বর থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। কোথায় আছি, স্বামী কবে দেশে আসবেন,ফোন দিয়ে এসব জানতে চাওয়া হয়, সঙ্গে থাকে নানা রকম অশালীন কথা। এর আগেও কয়েকবার এমন আরও কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হুমকির ভয়ে তিনি বর্তমানে সন্তানদের নিয়ে গ্রামের বাইরে অবস্থান করছেন।

তার ভাষ্য অনুযায়ী, আমার সন্দেহ, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু সন্ত্রাসী এসব ঘটনার পেছনে জড়িত। আগে তারা এলাকায় থাকাকালীন সময়েও আমার স্বামীর ওপর একাধিকবার হামলা ও নির্যাতন করেছে। এখন বলছে, আমার স্বামী দেশে ফিরলে তাকে হত্যা করা হবে।

এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে। তবে পরিবারের সদস্যরা দ্রুত আইনগত সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ