Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ১৫ শীর্ষ মাদক ব্যবসায়ির বাড়িঘর ভাংচুর।

  |   শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ১৫ শীর্ষ মাদক ব্যবসায়ির বাড়িঘর ভাংচুর।

আখাউড়া প্রতিনিধি#

আখাউড়ায় দুই আওয়ামীলীগ নেতাসহ ১৫ শীর্ষ মাদক ব্যবসায়ির বাড়িঘরের আসবাবপত্র গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্প্রতিবার বিকালে এই ভাংচুরের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা দাবী করেছে পুলিশের একটি দল তাদের বাড়িতে প্রবেশ করে ঘরের মালামাল ভাংচুর শুরু করে। টিভি, ফ্রিজ, আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দুমড়ে মুচড়ে দিয়েছে।

পুলিশ জানায়, মাদকের একাধিক মামলার পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশ তাদের বাড়িঘরে অভিযান পরিচালনা করেছে কিন্তু পুলিশ মালামাল ভাংচুর করেনি।

স্থানীয় লোকজন মাদক ব্যবসায়িদের উপর ক্ষিপ্ত ছিল, পরে তারা মাদক ব্যবসায়িদের বাড়িতে ভাংচুর করেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ খবর পেয়েছে কিন্তু এই ভাংচুরের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী নুরপুর গ্রামের আব্দুল হামিদ, একই গ্রামের রতন মিয়া, আল আমাীন, ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুড়িপাইকা গ্রামের আবু রায়হান, একই গ্রামের কাজল, মোবারক, সবুজ এবং আখাউড়া উত্তর ইউনিয়নের রাজপুর গ্রামের মিন্টু ও আন্টু চৌধুরীসহ অন্তত ১৫জন মাদক ব্যবসায়ির বাড়ি ঘরে ভাংচুর হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ব্যপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানান, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ ও আবু রায়হানের বিরুদ্ধে ১৬টি মাদক মামলাসহ সবার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ