নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ আগস্ট ২০২১ | প্রিন্ট | ৩৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জোট সরকারের আমলে ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(২১আগষ্ট)শনিবার সন্ধ্যায় আখাউড়া আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূইয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর হবে। এ হামলার মাস্টারমাইন্ডসহ যারা পালিয়ে আছে তাদেরকে এনে বিচারের রায় কার্যকর করা হবে। তারা দ্রুত এ নারকীয় হত্যাকান্ডের বিচার সম্পন্ন করার দাবী জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন বাবুল, মোঃ সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজালাল উদ্দীন প্রমুখ।