Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজেঅনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

  |   শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজেঅনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

অমিত হাসান অপু#

ধরখার-আখাউড়া-সেনারবাদি সড়কের ২৫ কোটি টাকার উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্মমানের মালামাল ব্যবহারসহ প্রশস্থকরণে পাথর ও কংক্রিটের পরিমান অনেক কম দেয়া হচ্ছে। মাটি কাটার পর রোলিং করা হচ্ছে এমনি নানা অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এদিকে জনগনের বাধার মুখে নিম্মমানের ইট ফিরিয়ে নিতে বাধ্য হয় ঠিকাদার প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ভুইয়া রেজওয়ানুর রহমান আখাউড়ায় সরেজমিন এসেসঠিক ভাবে এই উন্নয়ন কাজ হবে বলে ঘোষনা দিলেও ঠিকাদার প্রতিষ্ঠান জনজেবি প্রাইভেট লিমিটেড তাদের অনিয়ম ও দুর্নীতি অব্যহত রেখেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। 

এই অনিয়ম ও দুর্নীতি বন্ধে এলাকাবাসী আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এলাকাবাসী জানায়, ধরখার-আখাউড়া ও সেনারবাদি সড়কের প্রশস্থকরণ কাজে নিম্ন মানের কংক্রিটের সাথে বালির পরিমান বেশি দেওয়া হচ্ছে । পাথরের সাথেও বালির পরিমান বেশি দেওয়া হচ্ছে।গঙ্গাসাগর জাঙ্গাল এলাকায় ব্রীজ ঢালাই কাজেও অনিয়ম হচ্ছে। এখানেও নিম্মমানের মালামাল ব্যবহারসহ প্রয়োজনের তুলনায় ঢালাই কাজ করা হচ্ছেনা। এখানে তদারকীর জন্য একজন প্রকৌশলী থাকার কথা কিন্তু নেই।

এদিকে আইনমন্ত্রীর এলাকায় নির্বাচনকালীন সময়ে এমন অনিয়ম ও দুর্নীতির কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এই কাজে অনিয়ম বন্ধ না হলে এলাকাবাসী আইনমন্ত্রীর বরাবর দরখাস্ত দিবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ভুইয়া রেজুয়ানুর রহমার জানান, ধরখার-আখাউড়া-সেনারবাদি সড়ক উন্নয়ন কাজে অনিয়ম করতে দেয়া হবে না। ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ