আহমেদ সামি | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৬৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়ায় ৩৮০০ পিস ইয়াবসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয় টায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাইস্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হাসিনা(৩৫), ও একই এলাকার মান্নান মিয়ার স্ত্রী ফাতেমা (৩২),
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাই স্কুলের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।