Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৩৮৮ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৩৮৮ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকৃত কৃষক থেকে সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম।

এবছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দর। ধান সংগ্রহের মেয়াদ ২৪ এপ্রিল থেকে ৩১ আগষ্ট পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা, আখাউড়া এলএসডি মোহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংক ম্যানেজার বশিরুল আলম সিদ্দিকী।

জানা গেছে, উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত বোরো মৌসুমে ধান উৎপাদনকারী কৃষক তালিকা হতে “আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন” ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ হাজার কেজও ধান গুদামে বিক্রি করতে পারবেন। প্রথম দিন কৃষক মামুনুর রশিদের কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ