| মঙ্গলবার, ০১ জুন ২০২১ | প্রিন্ট | ৮৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।তাদের সহযোগী সন্দেহে আরো তিন জনকে আটক করে স্থানীয়রা।
মঙ্গলবার বিকালে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এসময় পুলিশ চুরিকৃত গরুটি উদ্ধার ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
আটককৃত হলো, সাইফুল ইসলাম (২৫), সাইফুল ভূইয়া (২৬) ও মাহিন (২৮)। তাদের সবার সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে হিরাপুর জমাদ্দার বাড়ি এলাকায় অপরিচিত ৫/৬ জন লোক ঘোরাঘুরি করছে বিষয়টি তাদের নজরে আসে। এক পর্যায়ে দুপুর দুই টার দিকে ঘাস খাওয়া অবস্থায় একটি গুরুকে তারা টেনে সিএনজি চালিত অটোরিকশায় তুলে ফেলার চেষ্টা করে।
এসময় গুরুর মালিকের ছেলে জাহিদ দেখে দৌঁড়ে তাদের আটকায়। পরে স্থানীয় জনতা এসে তাদের প্রথমে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে আটক করে গরুসহ থানায় নিয়ে আসে।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন জানান, বেশ কিছুদিন ধরে হিরাপুর এলাকায় হাঁস-মুরগি ও গরু ছাগল চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ একটি চক্র এই চুরির ঘটনা ঘটেছ। ফলে এলাকায় এখন চুরি আতংক বিরাজ করছে।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গরুসহ তিন জনকে জনতা আটক করে পুলিশের কাছে সপোর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।