Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৪ চাল ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মো:সাইফুল ইসলাম   |   বুধবার, ০১ জুন ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৪ চাল ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চালের বাজার স্থিতিশীল ও অতিরিক্ত মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ চাল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (১জুন) দুপুরে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়ায় অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, থানা পুলিশের সহযোগিতায় দুপুরে সড়ক বাজারে চালের দোকানগুলোতে অভিযানকালে ১৫ টনের উপরে অতিরিক্ত চালের মজুদ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ব্যবসায়ী মনোরঞ্জন, গোপাল সাহা, এবং কাইয়ুমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ২-৩ ধারায় ব্যবসায়ী ইউসুফ আলী কে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদুল আলম জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ