Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৪ লাখ টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

রওনক ইসলাম   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৪ লাখ টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

আখাউড়ায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাস্তায় এলোপাথারী মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে এক মহিলার নিকট থেকে ৪ লাখ টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা তবে ঘটনার সাড়ে ৫ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার বিকালে আখাউড়া থানা পুলিশ টাকাসহ ফারুক ভুইয়া (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিবনগরের শরীফা বেগম (৩৫) জমি বিক্রির ৪ লাখ টাকা নিয়ে তার পিত্রালয়ে রওয়ানা হয়। স্থানীয় কর্মমঠ স্কুলের সামনে গেলে রাস্তায় তার সিএনজি চালিত অটোরিক্সা আটকে একদল ছিনতাইকারী টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার জন্য হামলা চালায়।

এসময় অন্যান্য যাত্রীদের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার জন্য শরীফা বেগমকে এলোপাথারী মারধর শুরু করে। এক পর্যায়ে অস্ত্রের ভয়ে দেখিয়ে মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মহিলা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহযোগীতায় বিকাল ৩টার দিকে উপজেলার ধর্মনগর এলাকা থেকে ছিনতাইকৃত চার লাখ টাকাসহ ছিনতাইকারী ফারুক ভুইয়াকে গ্রেফতার করে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, এ ঘটনায় শরীফা বেগম বাদী হয়ে থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ছিনতাইকারীকে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ