Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৪ শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৪ শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতের ত্রিপুরায়  যাওয়ার পথে ৪ শিশুসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে আখাউড়া – আগরতলা  সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে ২ পুরুষ ৩ নারী ও ৪ শিশুকে আটক করে আখাউড়া থানা পুলিশ।

আটককৃতরা হলো রোহিঙ্গা শরনার্থী শিবিরের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম (৩০), কুতুপালং চাকমারকোল ওমানচ্যাট বিব্লক ক্যাম্পের বাসিন্দা  মো. ইউনুস (১৮), একই একাকার বাসিন্দা মাজেদা খাতুন (২৫), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩) এবং  চট্টগ্রামের জিওসি মোর এলাকার গার্মেন্টসে চাকরিরত আমেনা খাতুন (৫০), সেনোরা খাতুন (২২) তার মেয়ে জান্নাত (৫), ছেলে আজিজুর রহমান (১)।

আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী বলেন,  শিশু ও মহিলাসহ ৯ রোহিঙ্গা আখাউড়া  সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়। পরে রাতে আখাউড়া পৌরশহরে ফিরে আসার পথে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের কে পুলিশ আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজই আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ