Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৫০ পথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে ‘হাসিমুখ’

  |   মঙ্গলবার, ১২ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৫০ পথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে ‘হাসিমুখ’

মো:সাইফ খান: সমাজের সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে ‘হাসিমুখ’ নামে একটি সামাজিক সংগঠন। আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
বস্ত্র বিতরণের আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, সমাজের অসহায়, ছিন্নমুল পথ শিশুদের পাশে সবাইকে দাড়ানো দরকার।
তিনি ‘হাসিমুখ’ সংগঠনের এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘হাসিমুখ’ এর পাশে আছি আমি। তাদেরকে সরকারীভাবে সব রকম সহযোগীতার আশ্ব্যাস দেন তিনি।
হাসিমুখ সংগঠনের সভাপতি জাবেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারুকুল ইসলাম, আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আহমেদ আল জাবের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল প্রমুখ।
পরে অনুষ্ঠান শেষে ৫০ জন পথ শিশুদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা ঈদ বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসিমুখ সংগঠনের সাধারন সম্পাদক আকাশ বাসফোর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ