শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ৬০ নিবন্ধিত জেলেকে সেলাই মেশিন প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৪৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৬০ নিবন্ধিত জেলেকে সেলাই মেশিন প্রদান

বিকল্প আয়বর্ধক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেকে জেলেকে একটি সেলাই মেশিন, একটি ইস্ত্রী, একটি চেয়ার ও একটি কাঁচি দেওয়া হয়। বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এসব আয়বর্ধক সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, মৎস্যজীবিরা বছরের একটি বড় সময় মাছ ধরতে না পেরে বেকার হয়ে পড়েন। এসময় তাদের কোন আয় রোজগার থাকে না। তাদের বিকল্প আয়ের জন্য সরকার সেলাই মেশিন দিয়েছেন। সেলাই মেশিন দিয়ে নিজেদের কাপড় তৈরি করে অর্থ সাশ্রয়ের পাশাপাশি অন্যদের কাপড় তৈরি করে আয় করার অনুরোধ জানান ।উল্লেখ্য, আখাউড়া উপজেলায় ১৬৬০ জন নিবন্ধিত জেলের মধ্যে ৬৪০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ