ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাঅধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় চকিমুড়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার মুনিয়ন্ধ ইউনিয়নে টনকি-মাঝিগাড়া এলাকায় কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসীর রাবেয়া সভাপতিত্তে খাল খনন কর্মসূচি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা, মোঃ শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো, মাসুদ রানা, মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাহবুবুল আলম চৌধুরী দীপক, যুবদল নেতা শেখ আমজাদ হোসেন বাবু, যুবদল নেতা মো,মামুন আহমেদ ইউপি সদস্য রেজাউল করিম, মো, রফিকুল ইসলাম সবুজ প্রমুখ অবস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবিয়া বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় উপজেলার মুনিয়ন্ধ ইউনিয়নের ছয় কিলোমিটার চকিমুড়া খাল খনন কাজের উদ্বোধন করা হল। খালটি দীর্ঘদিনের অবহেলায় কালের বিবর্তনে জমি হয়ে গেছে। আমরা একটি দৃশ্যমান কাজ করতে চাই। এই খালটির খনন কাজ শেষ হলে এই এলাকার কৃষি জমির সেচ সুবিধা বৃদ্ধি পাবে ও জলা বদ্ধতা নিরসনে কাজ করবে।