Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার এক গ্রামে ৬৯ জনের নমুনায় ১২ পজিটিভ

মো:সাইফুল ইসলাম   |   শনিবার, ২৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার এক গ্রামে ৬৯ জনের নমুনায় ১২ পজিটিভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকি গ্রামে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের মাধ্যমে অস্থায়ী বুথ স্থাপন করে এন্টিজেন পরিহ্মা চালু করা হয়েছে।

এসময় টনকী ও তার আশেপাশের গ্রামের করোণা উপসর্গে আক্রান্ত ৬৯ জনের সেম্পল সংগ্রহ করে এন্টিজেন পরীক্ষা করলে ১২ জনের করোনা পজিটিভ আসে।

শনিবার(২৪জুলাই) সকালে টনকী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় পাঠাগারে এন্টিজেন পরীক্ষার আয়োজন করা হয়ে। পরিহ্মায় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভুইয়াসহ ১২ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুর রহমান জানান,টনকি গ্রামে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ৬৯ জনের মধ্যে ১২ জনের পজিটিভ আসে। মেডিকেল টিমের কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রোমানা আক্তার,

এসময় মেডিকেল কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ মনির হোসেন, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, এমএ বাশার ভূঁইয়া, মনিয়ন্দ ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ