Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার জনপ্রতিনিধিদের সঙ্গে আইনমন্ত্রীর টেলিকনফারেন্স

  |   শনিবার, ০৪ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার জনপ্রতিনিধিদের সঙ্গে আইনমন্ত্রীর টেলিকনফারেন্স
আখাউড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তার তালিকা সঠিক ভাবে করতে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার বিকেলে ওই এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আখাউড়া পৌরসভার সম্মেলন কক্ষে হওয়া টেলিকনফারেন্সে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী ঢাকার বাসভবন থেকে টেলিকনফারেন্সে অংশ নেন।
টেলিকনফারেন্সে আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া,আখাউড় দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:জালাল উদ্দীন,উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হান্নান ভূইয়া,মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূইয়া,ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:বাছির মিয়া উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতিনিধিরাও মন্ত্রীর নির্দেশনা মতো কাজ করবেন বলে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা পৌণে চারটার দিকে মন্ত্রী টেলিফেরারেন্স এ যোগ দেন। প্রায় আধা ঘন্টার আলোচনার তিনি এলাকার মানুষের খোঁজ নেন। করোনা পরিস্থিতি ত্রান বিতরণের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চান। এখনো যদি কেউ ত্রান পাওয়ার বাকি থাকে তাহলে তালিকা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, ১৮৯৬ জনের যে তালিকা হয়েছে সেটাতে কিছু ত্র বিচ্যুতি রয়েছে। সেই সব ত্রæটি বিচ্যুতি দূর করে প্রয়োজনে আবার যাচাই বাছাই করে প্রকৃত গরীবদের তালিকা করার জন্য তিনি নির্দেশ দেন।
করোনাকালীন সময় নিজের সংসদীয় এলাকায় আসতে না পারার বিষয়েও ব্যাখা দেন তিনি। ঢাকায় থেকে রাষ্ট্রীয় অনেক কাজ করতে হয় বলে নিজের ব্যস্ততার কথা জানান তিনি। এমন পরিস্থিতি এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার তিনি জন প্রতিনিধিসহ নেতা-কর্মীদের সঙ্গে টেলিকনফারেন্স করবেন।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ