Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার নারায়নপুর বাইপাস চত্বরকে সিরাজুল হকের নামে করার দাবি।

  |   বৃহস্পতিবার, ০৯ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার নারায়নপুর বাইপাস চত্বরকে সিরাজুল হকের নামে করার দাবি।

মো:সাইফুল ইসলাম:

ব্রাক্ষণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের আখাউড়ার নারায়ণপুর বাইপাস চত্বরকে দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর নামে নামকরণের দাবি জানানো হয়েছে।

গতকাল বুধবার সকালে আখাউড়া উপজেলা ছাত্রলীগের কয়েক নেতা এ সংক্রান্ত একটি দাবি আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের কাছে লিখিতভাবে তুলে ধরেন। এতে ওই এলাকায় সিরাজুল হকের প্রতিকৃতি স্থাপনেরও দাবি তুলা হয়।

এছাড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থপানের দাবিও জানানো হয়। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান নাঈম, আখাউড়া পৌরসভা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহিন ও লোকমান মিয়া আখাউড়া ছাত্রলীগের পক্ষে এই লিখিত দাবীতে স্বাক্ষর করেন।

ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহিন জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে মেয়র আশ্বস্থ করেছেন।
এখানে উল্লেখ্য, সিরাজুল হক হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র বাবা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ