Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার বিভিন্ন স্কুলে বই উৎসব উদযাপন।

  |   মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার বিভিন্ন স্কুলে বই উৎসব উদযাপন।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বছরের প্রথম দিনে নতুন বই পেল ৩৪ হাজার ৫৯ শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে পৌর শহরের তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান।

এসময় তিনি বলেন, এ বছর উপজেলার প্রাক প্রাথমিকে ৪ হাজার ৪৫৯ জন, প্রথম শ্রেণিতে ৫ হাজার ৭০০ জন, দ্বিতীয় শ্রেণিতে ৫ হাজার ৮৫০ জন, তৃতীয় শ্রেণিতে ৫ হাজার ৭০০ জন, চতুর্থ শ্রেণিতে ৫ হাজার ৮৫০ জন, পঞ্চম শ্রেণিতে ৬ হাজার ৬০০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়ার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ। শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে তাদের হাতে নতুন বই তুলে দেয়া সেই গুরুত্বেরই অংশ।

এ ছাড়া আজ সকাল থেকে আখাউড়ার বিভিন্ন স্কুলে ছাত্র/ছাত্রীদের মাজে নূতন বই বিতরন করে বই উৎসব উদযাপন করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ