Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৪৫ পরিবার

  |   বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৪৫ পরিবার

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন সেমি পাকা ঘর ‘স্বপ্ননীড়’। মুজিব শতবর্ষে উপজেলার মোগড়া ইউনিয়নের চর নারায়ণপুর মৌজায় সরকারি খাসজমিতে এসকল ঘর নির্মাণ করা হচ্ছে।প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।’ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের জন‍্য চলমান গৃহ নির্মাণ কার্যক্রম বুধবার বিকালে সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুজিববর্ষে সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহনির্মাণের কর্মসূচি হিসেবে জেলার ৯ টি উপজেলায় ১০০ টি ইউনিয়নে মোট ১ হাজার ১০০ টি গৃহ নির্মাণ চলমান আছে। প্রথম পর্যায়ে আখাউড়ায় ৪৫ টি ঘর বুঝিয়ে দেওয়া হবে।গৃহনির্মাণ কর্মসূচি পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, আখাউড়া মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ