Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরো সমৃদ্ধ হবে-ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি।

  |   বৃহস্পতিবার, ০২ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরো সমৃদ্ধ হবে-ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি।

মো:সাইফ খান#

আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হাইকমিশনার বলেন, এমনিতেই স্থলপথে অনেক মানুষ যাতায়াত করছে। ব্যাবসাও ভালো চলছে। আর রেললাইন তৈরি তো দুইদিনের কাজ না। এটা অনেক জটিল। নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের এবং বাংলাদেশ সরকারের কারিগরি দল বিষয়টি তদারকি করছেন।

এ সময় হাইকমিশনারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বেলা ১১টার দিকে হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর তিনি আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শনে যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ