Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের উদ্বোধন …

  |   সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের উদ্বোধন …

মো:সাইফুল ইসলাম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের বাংলাদেশের অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসবভন গণভবন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় আরো ২টি প্রকল্পসহ মোট তিনটি প্রকল্প উদ্বোধন করেন তারা।

এ উপলক্ষে আখাউড়া রেলওয়ে স্টেশনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৌসুমী আক্তারের সাথে কথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন আহবায়ক কাশেম ভ’ইয়া, সেলিম ভ’ইয়া প্রমূখ।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ (বাংলাদেশ অংশ) নির্মাণ কাজে প্রায় ১০ কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন নতুন ভাবে নির্মাণ করা হবে। এতে সেতু (কালভার্ট), প্যাসেঞ্জার প্লাটফর্ম, প্লাটফর্ম শেড, কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন ভবন, পরিদর্শন বাংলো নির্মাণ করা হবে।

প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতের পাঁচ কিলোমিটার অংশের জন্য ব্যয় হবে ৫৮০ কোটি রুপি ও বাংলাদেশ অংশের জন্য ব্যয় হবে ১০ কিলোমিটারের জন্য ৪০০ কোটি রুপি (৪৭৭ কোটি ৮১ লাখ টাকা)। রেললাইন নির্মাণে ভারত থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে ৪২০ কোটি ৭৫ লাখ টাকা। অবশিষ্ট ৫৭ কোটি টাকা বাংলাদেশের সরকারি কোষাগার থেকে বিভিন্ন খাতে ব্যয় করা হচ্ছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ