Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ইমিগ্রেশন থেকে করোনা সন্দেহে ভারতীয়কে ফেরত পাঠালো বাংলাদেশ

  |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ইমিগ্রেশন থেকে করোনা সন্দেহে ভারতীয়কে ফেরত পাঠালো বাংলাদেশ
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে স্থল বন্দর চেকপোস্ট ইমিগ্রেশন হেলথ ডেস্ক কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসে ওই ব্যক্তি।
এ সময় নো-ম্যানস ল্যান্ডে ওই ব্যক্তিকে পরীক্ষা করেন ইমিগ্রেশনের অস্থায়ী হেলথ ডেস্কের স্বাস্থ্য কর্মীরা। তার গায়ে বেশি তাপামাত্রা এবং শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে মাস্ক পড়িয়ে দেয়া হয়।
অসুস্থ সুভাষ সরকার (৩০) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্য ভুবন বন এলাকার বাসিন্দা শরৎ সরকারের ছেলে।
সিলেটের লাখাই উপজেলার রাধানগর গ্রামে ফুপুর বাড়িতে তার যাওয়ার কথা ছিল বলে জানা গেছে।
আখাউড়া ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্কের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক সরকার জানান,
ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করে তার গায়ে প্রায় ১শ’ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও শারীরিক ভাবে অসুস্থ থাকায় করোনা ভাইরাসবাহী সন্দেহ করা হয়।
সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে জানানো হয়। তার নির্দেশে অসুস্থ সুভাষ সরকারকে দুপুর পৌনে ১২টার দিকে নো-ম্যান্স ল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হয়।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ