Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া উত্তর ইউনিয়ন প্রবাসী কল্যান সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

  |   শনিবার, ০১ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া উত্তর ইউনিয়ন প্রবাসী কল্যান সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

মোঃ দ্বীন ইসলাম খাঁন,

কিছুদিন পরেই আসছে ঈদ আর এই ঈদ কে ঘিরেই প্রত্যেক মুসলিম পরিবারের মধ্যে বিরাজ করছে ঈদ আনন্দ আর ঈদ আনন্দ সবার মাঝে ভাগা-ভাগি করে নিতে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের অসহায় ও দরীদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছে “আখাউড়া উত্তর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”

আজ শনিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ভিত্তিক এ সংগঠণ টি, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাহ আলম জানান প্রায় ১৫০ টি পরিবারকে এসব সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। তিনি আরো বলেন সমাজে আমরা যারা সাবলম্বী সবাই ঈদে অনেক আনন্দ করি কিন্তু সমাজে যারা সুবিধা বঞ্চিত তাদের মুখে হাসি থাকেনা তায় আমরা সমাজের এসব সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ আনন্দ ভাগ-ভাগি করে নিতে এসব সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছি।

অনুষ্ঠানে আহসান কবীর লিটনের সঞ্চালনায় ও হাজ্বী ফুলমিয়া সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি। হিসেবে উপস্থিত ছিলেন, সাবরেজিষ্টার মোঃ রমজান মিয়া, বিশেষ অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী ইউসুফ মেম্বার, মোঃ কুদ্দুস মেম্বার, সাত্তার মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, শহীদ মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও সংগঠনের সদস্য সেচ্ছাসেবক বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ