Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া উপজেলা যুবদলের ৫ টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

  |   সোমবার, ০৯ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া উপজেলা যুবদলের ৫ টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অমিত হাসান অপু#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা তৃণমূলের যুবদলকে সক্রিয় করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশক্রমে যুবদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি  জাকির হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলা যুবদলের সাথে মতবিনিময় সভা করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জাকির হোসেনের সভাপতিত্তে মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিপ্লবী  সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা পৌর ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুবদল কে ঢেলে সাজানোর লক্ষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থেকে মতামত গ্রহণের মাধ্যমে জানতে পারেন যে বর্তমান সকল ইউনিয়ন যুবদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ গেছে বহু আগে এবং বর্তমান ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিষ্ক্রিয়তার কারণে সংগঠন স্থবির হয়ে পড়েছে।

এ সময় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে অনতিবিলম্বে সকল ইউনিয়ন কমিটি ভেঙে দিয়ে এক মাসের মধ্যে নতুন কমিটি করার নির্দেশ প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উপজেলা অন্তর্গত ১ নং মনিয়ন্দ ইউনিয়ন,২ নং ধরহার ইউনিয়ন,৩ নং মোগড়া ইউনিয়ন,৪নং উত্তর ইউনিয়ন এবং ৫ নং দক্ষিণ ইউনিয়ন ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ