নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমস স্থল শুল্ক স্টেশনের গুদামঘরে বাজেয়াপ্তকৃত বিভিন্ন পণ্যের সুষ্ঠু নিলাম সম্পন্ন হয়েছে।সোমবার (২৯ জুন দুপুরে) নিলামে অংশগ্রহণকারী বিডারদের প্রতিযোগিতামূলক খোলা ডাকের (ওপেন নিলাম) মাধ্যমে সরকার ৬০ লাখ টাকার উপরে রাজস্ব পেয়েছে।
আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, কাস্টমস ও বিজিবির চোরাচালান প্রতিরোধে জব্দকৃত বিভিন্ন মালামাল দীর্ঘদিন কাস্টমস গুদামে সংরক্ষিত ছিল। বিধি মোতাবেক সেগুলো নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুরে আখাউড়া কাস্টমস কার্যালয় প্রাঙ্গণে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম কমিটির আহবায়ক ও কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট ব্রাহ্মণবাড়িয়া সহকারী কমিশনার শেখ শাহির আহমেদ বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নিলাম পরিচালনা করা হয়েছে। এতে বিডার ও
স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন এলাকার ক্রেতারা অংশগ্রহণ করেন। নিলাম থেকে সরকারের কোষাগারে ৬০ লাখ টাকা রাজস্ব জমা হয়েছে।”
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিলামকৃত পণ্যের মধ্যে ছিল বিভিন্ন কসমেটিকস, মেহদি,কুছমিস, সাবান, শেম্পু, চললেট জিরাসহ বিভিন্ন বাজেয়াপ্ত মালামাল। সুষ্ঠুভাবে নিলাম সম্পন্ন হওয়ায় স্থানীয় বন্দরের ব্যবসায়ী ও বিডাররা সন্তোষ প্রকাশ করেছেন।