Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া কাস্টমে নিলাম হল দশটি ভারতীয় ছাগল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া কাস্টমে নিলাম হল দশটি ভারতীয় ছাগল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমে নিলামে বিক্রি হলো দশটি ভারতীয় ছাগল।এ ছাগলগুলো ভারতের হরিয়ানা প্রজাতির।অবৈধ ভাবে সীমন্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক করে বিজিবি।

আজ রবিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রকাশ্য নিলাম হল ১০ টি ভারতীয় ছাগল।১ লক্ষ ৭০ হাজার টাকা সর্বোচ্চ মূল্যে ভারতীয় ছাগলগুলোকে নেয় এক নিলামকারি ।

বিজিবি সূত্রে জানা গেছে,গত ৪ আগস্ট ৫টি ও ৭ আগস্ট ৫টি ভারতীয় কসবা উপজেলার মইনপুর সীমান্ত থেকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।ছাগলগুলোকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশ নিয়ে আসছিল একদল চোরাকারবারি।

সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে ছাগলগুলোকে ফেলে চলে যায় চোরাকারবারীরা।পরে বিজিবি ছাগল গুলোকে আটক করে ২ লক্ষ ৩১ হাজার টাকা মূল্য নির্ধারণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান,বিজিবি কর্তৃপক্ষ আজ রবিবার সকালে সীমান্তে আটককৃত দশটি ভারতীয় ছাগল ২ লক্ষ ৩১ হাজার টাকা মূল্য নির্ধারণ করে কাস্টম কর্তৃপক্ষের কাছে জমা দেয়।পরে দুপুরে প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতাকে ১ লক্ষ ৭০ হাজার টাকায় ছাগলগুলোকে বুঝিয়ে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ