| শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | প্রিন্ট | ৬২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগকে দুই হাজার গাছের চারা দিবে কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য, আইনমন্ত্রী আনিসুল হক। মুজিববর্ষ উপলক্ষে আইনমন্ত্রী ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন।
আগামী দুই-একদিনের মধ্যে ছাত্রলীগের হাতে গাছের চারা পৌঁছে দেয়ার কথা রয়েছে।আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো:তাকজিল খলিফা কাজল বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে জানান, মন্ত্রী মহোদয় ছাত্রলীগকে দুই হাজার গাছের চারা দিবেন বলে জানিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগ বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ করবে। ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে চারা
পৌঁছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।